অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 কথায় আছে, খাবার দেখেই বোঝা যায় কোন মানুষটা কেমন। সিংহ বা বাঘকে দেখলে কেমন মানুষ মনে হয় আপনার?
 সত্য কথা বলার সবচেয়ে নিখুঁত উপায়: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্কতার সঙ্গে এডিট করুন।
 থ্রিডি প্রিন্টার নির্মাতারা প্রিন্টার কীভাবে তৈরি করে?
 মার্কিন পররাষ্ট্রনীতি: পৃথিবীর কোথাও যদি তেল পাওয়া যায়, তাহলে সেখানেই গণতন্ত্র আর শান্তি প্রয়োজন।
 ইউরোপের জন্য ইতালি ততটাই গুরুত্বপূর্ণ, যতটা মানুষের জন্য প্রয়োজন জুতা।
 ফেসবুক বড়ই অদ্ভুত। সেখানে আপনাকে যে কেউ ব্লক করে দিতে পারে। কিন্তু আপনি লগ আউট করে ঠিকই সেই মানুষটির প্রোফাইল দেখতে পারেন!
 ভালো বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা কী?
: দ্রুতগতির ওয়াই–ফাই হটস্পট।
 প্রাণ খুলে হাসুন। শব্দ করে অন্যকে বিব্রত করবেন না।
 পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটিকে দেখতে চান? আপনার বসকে দেখুন!
 আপনার কাছে অনুরোধ, কখনোই প্রেমিকের দিকে পানির গ্লাস ছুড়ে আঘাত করবেন না। ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করুন। কিছুই ভাঙবে না।
 স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, আপনার স্ত্রীর কথাই বলা হচ্ছে এখানে।
 মৃত্যু একটি বংশানুক্রমিক রোগ।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র