অহেতুক কৌতুক
কখনো কি সার্চ করেছেন, ইন্টারনেট উদ্ভাবন না হলে কী হতো?
গত বছর এই দিনে আমি আমার এক প্রিয় বন্ধুকে হারিয়েছিলাম। সেদিন আমার বন্ধু তার জীবনের শেষ দুর্ঘটনায় পড়েছিল।
কাজ করতে গেলেই আমার জিনিসপত্র হারাতে শুরু করে। চশমা, চাবি, বেঁচে থাকার ইচ্ছা—সব হারিয়ে যায়।
আপনি আসলে বিরক্তিকর মানুষ নন। সম্ভবত আপনার পরে পৃথিবীতে আর কোনো বিরক্তিকর মানুষ আসবে না।
কখনোই, কোনো দিনই, কোনো সময়ই কাউকে বলবেন না আপনি ধৈর্যশীল। আপনার সামনে তাহলে একগাদা পরীক্ষা এসে হাজির হবে।
আপনি নাছোড়বান্দা হয়ে যতক্ষণ ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যত রকমভাবে আমার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। কিন্তু আমি কোনোভাবেই পাস করব না।
কপালের সঙ্গে রসিকতা করবেন না। কপালের বন্ধু ভাগ্য তাহলে আপনাকে ছেড়ে দেবে না।
কেউ যদি আপনাকে বলে, ‘তুমি এটা করতে পারো না’, তাহলে বেশি বেশি সেই কাজটিই করুন। না পারা কাজ করাটাই তো সাফল্য, একধরনের চ্যালেঞ্জ!
মা: তোমার সবকিছু মেঝেতে ছড়ানো থাকে কেন?
ছেলে: মা, এটা সায়েন্স এক্সপেরিমেন্ট। এটা মাধ্যাকর্ষণ।
এ সপ্তাহের ডায়েট টিপস: আপনার যা ইচ্ছা তাই খান। কেউ অভিযোগ করলে, মোটা বললে তাকেও খেয়ে ফেলুন।
ব্যাংকারদের জীবনের হিসাব বোঝা ভার। সারা মাস তঁারা মানুষের টাকা নিজেদের কাছে রাখেন, মাস শেষে সেখান থেকেই বেতন নিয়ে যান। কিন্তু ব্যাংকের টাকা একটুও কমে না!
আমার বস গতকাল জীবনের প্রথম সেকেন্ডহ্যান্ড বিএমডব্লিউ গাড়ি কিনেছেন। আমার দৃঢ় বিশ্বাস, এখন থেকে আমি ৮ ঘণ্টার বদলে ১০ ঘণ্টা অফিস করলে আমার বস আগামী বছরে নতুন বিএমডব্লিউ কিনতে পারবেন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র