অহেতুক কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো প্রতিবেশীর সংজ্ঞা কী?
: যার ওয়াই-ফাই পাসওয়ার্ড আপনি জানেন।
আপনি ব্যাংককে বিশ্বাস করে সেখানে টাকা রাখেন। কিন্তু ব্যাংক আপনাকে বিশ্বাস করে না বলেই চেকের স্বাক্ষরে এদিক–সেদিক হলেই টাকা দেয় না।
শহরের বিউটি পারলারগুলোর ঘড়িতে নাকি মিনিটের কাঁটা থাকে না।
আমিও আপনার মতো হতাশাবাদী। পৃথিবীতে কেন যে আশাবাদী লোকের সংখ্যা কমে যাচ্ছে!
আপনার শিশুকে আগে বই দিন, তারপর কম্পিউটার। নইলে a, b, c, d, e, f পড়ার বদলে কি–বোর্ডের a, s, d, f, g, h, j আগে শিখবে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র