অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ব্যাটম্যান: আমি এবার ঠিকভাবে ফাঁদ পেতেছি। এবার আমার হাতে তাকে ধরা পড়তেই হবে।
রবিন: জোকারকে অবশেষে ধরবে তুমি?
ব্যাটম্যান: না, সান্তা ক্লজকে।

 সবাই পরামর্শ দেয়—জানালার ওপারেই সাফল্য। সেই জানালাটা যে লিফটবিহীন ১৪ তলা দালানের ওপরে, সেটা কেউ বলে না।

 প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই তো আপনার ব্রেক-আপ হয় ঘন ঘন!

 ইন্টারনেট, ফেসবুক, যানজট নিয়ে জীবন একঘেয়ে আপনার? প্রতিদিন একটু সময় ফেসবুক ছেড়ে আকাশ দেখুন। ফেসবুকের নীলের চেয়ে তো আকাশটা একটু বেশিই নীল!

 আগামী প্রজন্ম হয়তো জানবেই না, মুঠোফোনে এক সময় কি–প্যাড ছিল!

 আপনি একটি সহজ সাধারণ জীবন চান, কিন্তু পান না। কেন? আপনার নিয়তি আপনাকে রুবিক’স কিউব ভাবে, তাই একটু বেশিই ধাঁধায় রাখে আপনাকে।

 অফিসে কর্মীদের দিনে দুই ঘণ্টা ঘুমের সুযোগ দিলে অফিসের প্রতি তঁাদের মায়া বাড়বেই।

 মনে রাখুন, আপনি এক মিনিট রেগে থাকলে আপনার জীবন থেকে ৬০ সেকেন্ডের সুখ হারিয়ে যায়।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র