অহেতুক কৌতুক

যে বিদ্যালয়ে প্রবেশের জন্য পথের চেয়ে বেরিয়ে আসার পথ বেশি থাকে, সেটাকেই বিশ্ববিদ্যালয় বলে।
... একটি গতিশীল বিজ্ঞান। শূন্যস্থানে রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক বিজ্ঞান, ফিন্যান্স, পদার্থ বা যেকোনো বিভাগের নাম লিখলেই গতি প্রকাশ পাবে।
একটি পরিপূর্ণ ক্লাসরুমের সংজ্ঞা কী?
: যে ক্লাসে রোল কলের পর ক্লাসের পেছন দিয়ে বের হয়ে যাওয়ার পরিপূর্ণ সুযোগ থাকে।
বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের ‘ভবিষ্যতে কী হবেন?’ জিজ্ঞেস করলে উত্তর দেন, ‘ভবিষ্যতে নিজে কিছু করব।’ বেশির ভাগ বাণিজ্যের শিক্ষার্থী ভবিষ্যতে নিজেই কিছু একটা করেন, তবে সেটা অন্যের অফিসে বসে।
প্রকৃত শিক্ষক কীভাবে হওয়া যায়?
: যে শিক্ষক শিক্ষার্থী থাকার সময়ে ক্লাস পালিয়েছেন, রোল কলে প্রক্সি দিয়েছেন, তিনিই পরে প্রকৃত শিক্ষক হয়ে ওঠেন।
অনেক তরুণ–তরুণীই বিশ্ববিদ্যালয়ের বড় ভাইবোনদের ‘ভাইজান’, ‘আপাজান’ বলে ডাকেন। এঁদের কেউ কেউ এই শব্দগুলোর প্রথম অংশের বিলুপ্তি চান মনেপ্রাণে।
আগে ক্লাসে ঘুমানোর সুযোগ ছিল।
ফেসবুক শিক্ষার্থীদের সে সুযোগ নষ্ট
করে দিয়েছে।