অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: যেখানে বাস থামে সেটাকে বাসস্টেশন বলে, যেখানে ট্রেন থামে সেটাকে ট্রেন স্টেশন বলে। আমাদের অনেকের জন্য অফিসের টেবিলটা কাজের স্টেশন। সব কাজ এখানে থেমে থাকে।

: আমিও আপনার মত ভীষণ কাজ ভালোবাসি। তাই তো অফিসে ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে থাকি আর কাজের দিকে শুধু তাকিয়েই থাকি।

: জীবনে সাফল্যের সত্যিকারের সূত্র দুইটি। প্রথম সূত্র হলো, দ্বিতীয় সূত্র মেনে চলা। আর দ্বিতীয় সূত্র হচ্ছে, কোন সূত্র মেনে না চলা।

: বন্ধুর প্রেমিকার মধ্যে আপনি কোন দোষই খুঁজে পাবেন না।

: চিড়িয়াখানার পশু-পাখিরা ভীষণ বুদ্ধিমান। কখন কখন তাদের খাবার দিতে হবে তা মানুষকে অল্প দিনেই শিখিয়ে ফেলে।

: ভালো হোক খারাপ হোক, সব বইয়ের পৃষ্ঠা নম্বর একই থাকে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র