অহেতুক কৌতুক
বাবা: একটা প্লেন খারাপ হয়ে গিয়ে তোর মাথার উপর পাক খেতে শুরু করলে তুই কী করবি?ছেলে: পাইলটকে চিত্কার করে বলব, আমার মাথাটা এয়ারপোর্ট নয়, সরে পড়।বাবা: বদমাশ ছেলে, তুমি ভালো হয়ে থাকবে বলে কথা দিয়েছিলে, কিন্তু কথা রাখনি। আবার দুষ্টুমি করেছ, তাই না?ছেলে: হ্যাঁ, বাবা।বাবা: আমি বলেছিলাম, আবার দুষ্টুমি করলে মারব।ছেলে: আমি কথা রাখিনি, তুমিও কথা রেখ না।টেলিফোন বেজে উঠল ঘরে। কুকুরটা ছাড়া ঘরে কেউ নেই। বাধ্য হয়ে সে-ই এগিয়ে গিয়ে রিসিভার তুলল—: ঘেউ।: হ্যালো, কে বলছেন?: ঘেউ।: হ্যালো, একটু স্পষ্ট করে বলবেন কি?: ঘ-একারে ঘে, আর হ্রস্ব উ।ছেলে: মা, লন্ড্রি থেকে যে শার্টটা ইস্তিরি করে পাঠিয়েছে ওটার গলাটা এত টাইট যে মনে হচ্ছে, আমি দম বন্ধ হয়ে মারা যাব।মা: শার্টের হাতা দিয়ে মাথা বের করার চেষ্টা করলে তো ও রকমই মনে হবে।এক লোকের দোকানের সব মাল ডাকাতি হয়েছে শুনে তার বন্ধু খোঁজ নিতে এল। লোকটি বন্ধুকে বলল, ‘আরে তাও তো বেঁচে গেছি। আর ১২ ঘণ্টা আগে ডাকাতি হলেই ডবল সর্বনাশ হয়ে যেত।: কেন?: ভাগ্য ভালো, সেদিন সকালেই সব জিনিসে ৫০% মূল্যহ্রাস দিয়েছিলাম। মামা, তুমি কি মিসর গিয়েছিলে?: না, কেন?: তাহলে মামিকে কোথায় পেলে?সংগ্রহে: রিসাদ মেলান