অ্যাংরি বার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফিনিশ কম্পিউটার গেমস ডেভেলপার রোভিও মোবাইল অ্যাংরি বার্ডস গেমসের উদ্ভাবক।  এখন পর্যন্ত অ্যাংরি বার্ডস গেমসের প্রায় ১২ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।  ২০১০ সালের পর থেকে অ্যাংরি বার্ডসের ভক্তরা গেমসটি খেলার পেছনে প্রতিদিন কম্পিউটারে প্রায় ১০০ মিলিয়ন মিনিট সময় ব্যয় করে।  অ্যাংরি বার্ডসের ভক্তের তালিকায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফুটবলার পল গ্যাসকোয়েন, সংগীতশিল্পী কাইলি মিনোগ।  অ্যাংরি বার্ডস গেমসের আইডিয়া প্রথম মাথায় আসে রেভিওর সিনিয়র গেমস ডিজাইনার জাক্কো লিসালোর মাথায়।  এই গেমসে বিভিন্ন রঙের পাখির কার্যকারিতা বিভিন্ন রকম। স্ক্রিনে স্পর্শ করলে নীল রঙের পাখিটি তিনটি ছোট পাখিতে পরিণত হয়, হলুদ পাখিটির গতি বেড়ে যায়, সাদা পাখির ডিম আর কালো পাখিটি নিজেই বিস্ফোরিত হয়।  গেমসে অ্যাংরি বার্ডদের প্রতিদ্বন্দ্বী শূকর কীভাবে এল? ২০০৯ সালে বিশ্বজুড়ে তখন সোয়াইন ফ্লুর প্রকোপ চলছিল, যার ভাইরাস ছড়ায় শূকর থেকে। ওই সময়ের পত্রপত্রিকায় এ-সংক্রান্ত খবর পড়ে রোভিও অ্যাংরি বার্ডসের শত্রু হিসেবে শূকরকে নির্বাচন করে। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম, সূত্র: উইকিপিডিয়া