অ্যাডফার্ম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্ট-ইলেকট্রনিকস মিডিয়া অ্যাডফার্ম অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম গঠনের লক্ষ্যে এক সভা ২৫ সেপ্টেম্বর সংগঠনের জামাল খান সড়কের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এম আশরাফ উদ্দিন, রিজোয়ান রাজন, সরওয়ার আমিন, এস এম জাহেদুল হক, হান্নান হায়দার, মোহাম্মদ আবু সুফিয়ান, বিকাশ বৈদ্য, নজরুল ইসলাম প্রমুখ। সভায় হান্নান হায়দারকে আহ্বায়ক ও এস এম জাহেদুল হককে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন এম আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম ও মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় নগরে অবস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সঙ্গে যুক্ত অ্যাডফার্মগুলোর তালিকা তৈরি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সংগঠনের সদস্য হতে আগ্রহীদের ফোনে (০১৭১১ ১৪০২৬৫, ০১৯১৯ ৩১৭৩৭২) নাম্বারে আগামী ১০ অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।