অ্যানথ্রাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অ্যানথ্রাক্স শব্দটি মূলত গ্রিক, যার মানে কয়লা। আক্রান্ত স্থান কালো হয়ে যায় বলেই এই নাম। ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের একটি ব্যাকটেরিয়া থেকেই মূলত অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ ঘটে, যা কিনা পশু ও মানুষ উভয়ের মধ্যে ছড়াতে পারে। পৃথিবীর প্রায় সব জায়গায় এ রোগের কথা শোনা গেছে, এমনকি অ্যান্টার্কটিকায়ও এ রোগ ছড়ানোর নজির আছে। অ্যানথ্রাক্সের ভাইরাস এক দশক থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। মাটির নিচেই এই ভাইরাসের জন্ম। বাইবেল, ইলিয়ড ও হিপোক্রিটাসের বইয়েও পাওয়া যায় এ রোগের নাম! ২০ শতক পর্যন্ত প্রতিবছর প্রতিটি মহাদেশে লাখ লাখ মানুষ এই রোগে মারা পড়ে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এ রোগ ব্যাপক আকার ধারণ করেছিল। ১৮৮১ সালে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর প্রথমবারের মতো অ্যানথ্রাক্সের প্রতিষেধক উদ্ভাবন করেন। গৃহপালিত পশু বাদে সিংহ-হাতির মতো বিভিন্ন বন্য প্রাণীও অ্যানথ্রাক্সে আক্রান্ত হতে পারে। তবে কুকুর-বেড়ালের এ রোগ হয় না বললেই চলে। শুধু ২০০১ সালে যুক্তরাষ্ট্রে একটি কুকুর এ রোগে আক্রান্ত হওয়ার কথা শোনা গিয়েছিল। সে বছরই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশিসংখ্যক পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিল। প্রচারমাধ্যমেও তা বেশ আলোড়ন তুলেছিল। এখন বায়োথ্রাক্স নামের একটি ওষুধ এ রোগের সবচেয়ে ভালো প্রতিষেধকগুলোর মধ্যে অন্যতম। তবে ন্যাটোভুক্ত দেশগুলো এ ওষুধ ব্যবহার করে না!ওয়েবসাইট অবলম্বনেমাহফুজ রহমান