অ্যান্টিবায়োটিকের সন্ধানে সাগরতলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসাগরের তলদেশে জীবাণুরোধক (অ্যান্টিবায়োটিক) অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা ৮০ লাখ পাউন্ডের একটি প্রকল্প শুরু করতে যাচ্ছেন। নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের লক্ষ্যে সাগরতলের গভীর গর্ত থেকে সংগৃহীত স্বতন্ত্র রাসায়নিক যৌগের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।স্কটল্যান্ডের অ্যাবেরডিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষক দল সাগরতলের জীবজগতে নতুন রাসায়নিক পদার্থের খোঁজ করছে। ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সেল জ্যাসপার্স এই প্রকল্পের মধ্য দিয়ে ‘আগামী প্রজন্মের অ্যান্টিবায়োটিক’ আবিষ্কারের ব্যাপারে আশাবাদী। বর্তমানে প্রচলিত সীমিতসংখ্যক অ্যান্টিবায়োটিক ওষুধ ভবিষ্যতে অকার্যকর হয়ে পড়তে পারে বলে ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন। চিলি ও পেরুর উপকূল থেকে প্রায় ১৬১ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের অ্যাটাকামা ট্রেঞ্চ এলাকায় থেকে চলতি বছরই অনুসন্ধান শুরু হবে। বিবিসি।