অ্যান্টিভাইরাস
একবার বাসায় আমার কম্পিউটারের জন্য নতুন অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি কিনলাম। নিয়ে এলাম বাসায়। তো বাসার বুয়া (বয়স অল্প) আমার হাতে ওই প্যাকেটটা দেখে জিজ্ঞেস করল, ‘এটা কী?’ ভাবলাম, আমি যদি বলি এটা একটা অ্যান্টিভাইরাস, তাহলে তো সে বুঝবে না, তাই বোঝার জন্য বললাম, ‘এটা হচ্ছে কম্পিউটারের ওষুধ।’ তখন ও বলল, ‘এইডা দিয়া কী করে, এইডা কিয়ের ওষুধ।’ প্রশ্নের পর প্রশ্ন শুনে মাথার তাপমাত্রা ৩০০০ (তিন শ ডিগ্রি) ক্রস করল, তার পরও বললাম না, কারণ, নতুন আসছে, কিছু বললে আবার ভাগবে। তখন আমি বললাম, ‘এটা দিয়ে কম্পিউটারের ভাইরাস মানে পোকা মারে। পোকা বুঝলি? যা তো এবার!’ ও আবার বলল, ‘ভেরাইস কী?’ হায় রে, আদার বেপারী জাহাজের খবর লয়। তোর প্রয়োজনটা কী, ভেরাইস কী তা জানার? তরকারিতে দিবি নাকি? মনে মনে ভাবলাম, বলা তো যাবে না, তখন বিরক্তিসূচকভাবে বললাম, ‘ভেরাইস মানে পোকা, বুঝলি? যা তো এবার।’পরের দিন এটা কম্পিউটারে ইনস্টল করব—কিন্তু আর দেখি না। কোথায় গেল? তখন মাথার ভেতর হাজারো চিন্তা খালি আপডেট হচ্ছে। আবার চিন্তা এল, নাকি চিপস মনে করে ছোট বোনটা খুলে খাওয়ার চেষ্টা করে। অবশ্য চিপস পাবে না, না পেয়ে যদি সিডি নষ্ট করে, তখন?ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, বলে, ‘আমি জানি না।’ তখন বুয়াটা বলে ‘ও এইডা খুঁজতেছেন? এইডা চালের ড্রামের ডরপে আছে!’ কী? আমার হাজার টাকার জিনিস চালের ড্রামে? বলে কী? পরে জিজ্ঞেস করতে বলল, ‘ঘরের ভিত্তে তেলাপোকা দেখছিলাম কোত্তগা (কয়টা) কিন্তু প্যাকেট খুলে দেখি, ওষুধ নাই খালি একখান কাগজে চকচইক্যা (চকচকে) একখান জিনিস আনার লাহান (আয়নার মতো) গুঁড়া (ওষুধ) না পাইয়ে রাইখ্যা দিছি’। আমি বললাম, ‘সিডি মানে ওই চকচকে এইডা কী করছত?’ উত্তরে বলল, ‘ওই যে আমনের বইন (বোন) খেলতাছে!’ পৃথ্বী পালঅষ্টম শ্রেণী, লক্ষ্মীপুর।