অ্যান্ড্রে জাং অ্যাভনের সর্বোচ্চ পদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৮৬ সালে যাত্রা শুরু হয় মেয়েদের প্রসাধন সামগ্রী তৈরির প্রতিষ্ঠান অ্যাভনের। ১২৭ বছর ধরে বিভিন্ন জনপ্রিয় এই প্রতিষ্ঠানটির বর্তমান নির্বাহী চেয়ারম্যান অ্যান্ড্রে জাং। এর আগে ১৯৯৯ সাল থেকে গত বছর পর্যন্ত তিনি এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কানাডিয়ান-আমেরিকান এ সফল ব্যবসায়ীর জন্ম ১৯৫৯ সালে। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। ১৯৯৪ সালে অ্যাভন প্রোডাক্টসে যোগ দেওয়ার আগে তিনি বাচ্চাদের পোশাক, প্রসাধনী তৈরি প্রতিষ্ঠান নেইমান মারকুসের নির্বাহী সহসভাপতি এবং এরও আগে আই ম্যাসনিনের জ্যৈষ্ঠ নির্বাহী সহসভাপতির দায়িত্ব পালন করেন। অ্যাভন গ্রুপে পণ্যব্যবস্থাপনা বিভাগে যোগ দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। এখন তিনি এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য।প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকালীন তিনি প্রসাধনী তৈরি ছাড়াও বিপণনের ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নেন। এ কারণে অ্যাভনের বিভিন্ন নতুন পণ্যগুলো সে সময়ে বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করে। নিজের মেধা আর দক্ষতার মাধ্যমে এখনো প্রতিষ্ঠানটিতে কাজ করে যাচ্ছেন অ্যান্ড্রে। কাজের স্বীকৃতি হিসেবে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় নিজের নাম উঠিয়েছেন। এ ছাড়া ২০০৯ সালে একই ম্যাগাজিনের প্রভাবশালী নারীদের মধ্যে ২৫তম হয়েছিলেন। গত বছর ব্লুমবার্গ বিজনেসউইক ম্যাগাজিনের সেরা পাঁচ প্রধান নির্বাহীর মধ্যেও জায়গা করে নিয়েছিলেন অ্যান্ড্রে। গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী সূত্র: ওয়েবসাইট