অ্যান্ড্রয়েডে বাংলা লিখুন
মায়াবী কিবোর্ড অ্যান্ড্রয়েড অপারেটিংসিস্টেম-চালি স্মার্টফোনে বাংলা লেখার একটি সফটওয়্যার। অ্যান্ড্রয়েড ২.১ এবং এর পরবর্তী সকল সংস্করণে এটি ব্যবহার করা যায়। তবে অ্যান্ড্রয়েড সেটটিতে যদি বাংলা সমর্থন না করে, তবে এটি দিয়ে বাংলা লেখা দেখা যাবে না। তাই ইনস্টল করার আগে নিশ্চিত হয়ে নেওয়া যেতে পারে। বাংলা সমর্থন করে কি না, সেটা পরীক্ষা করার সহজ পদ্ধতি হলো অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার থেকে http://bn.wikipedia.org ঠিকানা ব্যবহার করে বাংলা উইকিপিডিয়া খোলা। যদি পাতাটিতে বাংলা লেখা পড়া যায়, তবে সেটটি বাংলা সমর্থন করে।না হলেসেটে এই কিবোর্ডটি ব্যবহার করা যাবে না। এটি একটি বিনা মূল্যের প্রোগ্রাম বা অ্যাপ, তাই অ্যান্ড্রয়েড মার্কেট থেকে বিনা মূল্যে এটি সংগ্রহ করা যায়। ইনস্টলকরার পর Settings\Languages থেকে মায়াবী কিবোর্ড নির্বাচন করে বাংলা লেখার অপশনটি সক্রিয় করতে হবে। এই কিবোর্ড দিয়ে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা যায়। ডিফল্ট হিসেবে সব সময় ইংরেজি নির্ধারণ করা থাকে, বাংলা লেখার আগে কিবোর্ড থেকে তাই বাংলা অপশনটি চালু করে নিতে হবে। এই অ্যাপলিকেশনটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখা যায়, ইংরেজি কিবোর্ড রয়েছে, অতিরিক্ত হিসেবে বেশ কিছু স্মাইলি এবং চিহ্ন ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। সম্প্রতি ফ্রি সংস্করণের পাশাপাশি মায়াবী কিবোর্ডের একটি প্রিমিয়াম সংস্করণ প্রকাশ করা হয়েছে। ফ্রি সংস্করণের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে এখানে অতিরিক্ত বেশ কিছু অপশন যোগ করা হয়েছে। যেমন—ফনেটিকের পাশাপাশি বাংলা লেখার জন্য ফিক্সড কিবোর্ড সংযোজন, ওয়ার্ড প্রিডিকশনের জন্য বাংলা ও ইংরেজি অভিধান সংযোজন ইত্যাদি। এই সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অ্যান্ড্রয়েড সেট বাংলা সমর্থন না করলেও এই প্রিমিয়াম সংস্করণের অ্যাপটি ব্যবহার করে বাংলা লেখা যাবে। মায়াবী কিবোর্ড সম্পর্কে আরও জানতে হলে www.mayabisoft.wordpress.com দেখুন। বিনা মূল্যের সংস্করণ পেতে: https://market.android.com/ details?id=com.mayabi.mayabikeyboard এবং প্রিমিয়াম সংস্করণ: https://market.android.com/details?id=com.mayabisoft.inputmethod.premium।