প্রযুক্তি দুনিয়ায় কিংবদন্তি অ্যাপলের রেটিনা ডিসপ্লে সমৃদ্ধ দুটি আকর্ষণীয় মডেলের ম্যাকবুক দেশের বাজারে এসেছে। ইতিমধ্যেই অ্যাপল ম্যাকবুক প্রো সিরিজ গ্রাফিকস কাজের জন্য ব্যবহারকারীদের কাছে সময়ের শ্রেষ্ঠ উপহার হিসেবে সমাদৃত হয়েছে। ১৩ দশমিক ৩ ইঞ্চি প্রশস্ত পর্দার (এমডি২১৩জেডএ/এ মডেলের) ম্যাকবুকটিতে একই সঙ্গে চল্লিশ লাখ রঙ সমর্থন করে। ফলে এর ছবি হয় একেবারে জীবন্ত। উভয় ম্যাকবুকেই রয়েছে কোরআই ফাইভ প্রসেসর টার্বোবুস্ট প্রযুক্তি। এ ছাড়াও রয়েছে দুটি ইউএসবি থ্রি পোর্ট ও এইচডিএমআই পোর্ট। ১২৮ জিবি ফ্লাশ স্টোরেজ সম্পন্ন (এম ডি২১২জেডএ/এ মডেল) লাইফবুকের দাম পড়বে প্রায় এক লাখ ৪৭ হাজার টাকা এবং ২৫৬জিবি ফ্লাশ স্টোরেজের (এম ডি২১৩জেডএ/এ) দাম এক লাখ ৬৭ হাজার টাকা। প্রতিটি ম্যাকবুকের সঙ্গেই রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।এ ছাড়া দেশের প্রযুক্তি বাজারে এসেছে বিশ্বখ্যাত ডেল ব্র্যান্ডের (ভোস্ট্র ৩৪৬০ মডেল) নতুন ল্যাপটপ। এটি পেশাদার ব্যবহারকারী যেমন- গ্রাফিকস, প্রোগ্রামিং বা গেমিংয়ের জন্য আদর্শ। এই ল্যাপটপটিতে রয়েছে টার্বোবুস্ট প্রযুক্তি। এতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, ১ গিগা বাইট ভিডিও মেমোরি, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডিএমআই পোর্ট, ৩টি ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি। ২৮ মিলি মিটার পুরু এবং দুই দশমিক ২৩ কেজি ওজনের এই ল্যাপটপটির দাম রাখা হচ্ছে ৫৬ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক।