অ্যাপেক্স ক্লাব অব চকরিয়ার সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন অ্যাপেক্স ক্লাব অব চকরিয়ার সাধারণ সভা ২০ নভেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাব্বত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি হারুন সরওয়ার, সার্ভিস পরিচালক এ ইউ এম শহিদুল্লাহ, সদস্য পরিচালক মঞ্জুর আলম, আর্মস সার্জেন্ট নুরুল আনোয়ার, সংগঠক পরিচালক আরাফাত চৌধুরী, সদস্য উম্মে কুলসুম, আবু তাহের, নিত্য দাশ, আলী হোসেন, লিয়াকত আলী, এস এম ইসমাঈল হোসেন, সালাহউদ্দিন, শওকত ওসমান, রায়হানুল হক, মাহবুবুল হক, অজিত রুদ্র প্রমুখ। পরে দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। —চকরিয়া প্রতিনিধি