অ্যাপেসার ডিজিটাল মিডিয়া প্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিশিত কম্পিউটারস লিমিটেড বাজারে এনেছে অ্যাপেসারের এল-৪৬০ মডেলের ডিজিটাল মিডিয়া প্লেয়ার। এ প্লেয়ারের মাধ্যমে ওয়াই-ফাই অথবা লেন নেটওয়ার্কের সাহায্যে যেকোনো মিডিয়া ফাইল টেলিভিশনে দেখা যাবে। এটি একটি ফুল এইচডি ডিভাইস। ইউএসবি থেকে অডিও, ভিডিও এমনকি জেপিজি ফাইল টেলিভিশনে দেখানো যাবে। এতে ছবি সম্পাদনার সুযোগও রয়েছে। এ ছাড়া ভিডিও ছবির ক্ষেত্রে স্বয়ংক্রিয় (অটো) সাবটাইটেল ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।