অ্যাবা থেকে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সত্তরের দশকের একটা গানের দল ​​বিশ্ব মাতাল। সুইডিশ ভাষাভাষী দলটি ইংরেজি গান গেয়ে আলোড়ন তুলল। ‘অ্যাবা’ শুধু একটা গানের দল নয়, একটা স্বপ্নিল সময়। আর তাই একটা পুরো জাদুঘর শুধু তাদের নিয়েই।

নোবেলের শহরে নোবেলজয়ীদের নিয়ে জাদুঘর থাকবে না, তা কি হয়? বোতাম চাপলেই চোখের সামনের পর্দায় ভেসে ওঠে রবীন্দ্রনাথ...। সুইডেনের স্টকহোম থেকে ফি​ের এসে অ্যাবা ও নোবেল জাদুঘর নিয়ে লিখেছেন জাহীদ রেজা নূর

যাত্রা হলো শুরু

সুইডেনে আসব আর অ্যাবা মিউজিয়াম দেখে ফিরব না, তা কি হয়? সত্তর দশকে যে চার তরুণ-তরুণী মাতিয়েছিলেন গোটা বিশ্ব, তাঁদের নিয়ে এই জাদুঘর। ষাটের দশকে বিটলসের ছোকরা চতুষ্টয়ের পর সত্তরে এসে এঁরাই সবচেয়ে নাম করেছিলেন বিশ্বব্যাপী, এ কথা কে না জানে। আর বিশ্বসংগীতের খোঁজখবর রাখেন অথচ এঁদের ‘ওয়াটার লু’, ‘চিকিচিটা’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘টেক ইট ইজি’ ইত্যাদি গানের সঙ্গে পরিচিত নন, এমন মানুষই তো খুঁজে

পাওয়া দুষ্কর।

স্টকহোমে অ্য​া বার জাদুঘর​
স্টকহোমে অ্য​া বার জাদুঘর​

১০ ডিসেম্বর ছিল অনবরত তুষারপাত। বাসে করে রওনা হয়েছি মেট্রো স্কান্সতুল যাব বলে। সেখান থেকে পরবর্তী পথ খুঁজে নেওয়া। মোবাইল ফোনের মেসেঞ্জারে ছিল অ্যাবা মিউজিয়ামে যাওয়ার পথনিশানা। সেটা দেখতে দেখতে কখন যে স্কান্সতুল পেরিয়ে গেছি, জানতেও পারিনি। যখন নিজের মধ্যে ফিরে এলাম, তখন আরও তিনটা স্টপেজ পার হয়ে গেছি। তিন নম্বর বাস থেকে নেমে উল্টোদিকে যাব বলে ভাবছি, এমন সময় সে স্টপেজে দেখি ৭৬ নম্বর বাস যাচ্ছে। বাহ্‌! এটা তো জানা ছিল না! পথনির্দেশিকা বলছে, মেট্রোতে স্লুসেন পর্যন্ত গিয়ে এই বাসটিতেই উঠতে হতো!

বাস এল মিনিট দশেক পর। এখানে বাসচালকেরা খুবই দয়ালু। বাসে উঠে দশ দিনের জন্য কেনা পাসটা পাঞ্চ করে চালককে বললাম, ‘অ্যাবা মিউজিয়ামে যাব।’

‘অ্যাবা মিউজিয়াম! তাহলে তো তোমাকে এক জায়গায় নামিয়ে দিতে হবে। সেখান থেকে ট্রামে করে যেতে হবে!’

‘আপনি কি আমাকে পথ বাতলে দেবেন?’

‘নিশ্চয়ই। অনেকটা দূর। আমার দিকে খেয়াল রেখো। আমি মাইক্রোফোনে বলব।’

নির্দিষ্ট স্টপেজে এসে তিনি বললেন, ‘যাঁরা অ্যাবা মিউজিয়ামে যাবেন, তাঁরা এখানে নেমে পড়ুন। আমার ঠিক পেছনে একটি সাত নম্বর ট্রাম যাচ্ছে, ওটায় উঠে পড়ুন। ওটাই যাবে অ্যাবা মিউজিয়াম পর্যন্ত।’

নোবেল জাদুঘ​রে রবীন্দ্রনাথ ঠাকুর
নোবেল জাদুঘ​রে রবীন্দ্রনাথ ঠাকুর

নেমেই উঠে পড়লাম ট্রামে।

ট্রামে প্রথম টিকিট চেকার দেখলাম। হাতে একটা যন্ত্র নিয়ে ঘুরছেন। সবার পাসগুলো পরীক্ষা করে নিচ্ছেন। তিনিই বললেন, চার স্টপেজ গেলেই গ্রোনা লুন্দ। ওখানেই অ্যাবা মিউজিয়াম।

মজার ব্যাপার হলো, ট্রামেই দেখলাম, অ্যাবার আগের স্টেশনটাতে রয়েছে ভাসা মিউজিয়াম আর নরডিক মিউজিয়াম। পথনির্দেশিকা জানাচ্ছিল, অন্য এক পথে এখানে আসতে হবে। তাহলে সময় বেঁচে গেল। এক যাত্রায় ভাসা মিউজিয়ামটাও দেখে নেওয়া যাবে। তিন শ বছরের আগে সমুদ্রে ডুবে যাওয়া একটি জাহাজ উদ্ধার করে রেখে দেওয়া হয়েছে ভাসা মিউজিয়ামে। দর্শনার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে পুরোনো আস্ত জাহাজ বুঝি এটাই।

১৯৮২ সালের পর তাঁরা আর একসঙ্গে গান করেননি
১৯৮২ সালের পর তাঁরা আর একসঙ্গে গান করেননি

অ্যাবা মিউজিয়াম

সকাল ১০টায় খুলবে অ্যাবা জা​দুঘর। পৌঁছে গেছি ৯টা ৪০-এ। দরজা খুলে ভেতরে গিয়ে বুঝতে পারি না কোথায় এলাম। এটা কি দোকান, নাকি ক্যাফে, না অন্য কিছু। তবে কিছুটা দূরে টিকিট কাউন্টার দেখে খুশি হই। এক স্বর্ণকেশী সেখানে পরিমিত অভ্যর্থনা জানালেন।
‘আমি কি মিউজিয়ামে ঢুকতে পারব?’
‘এখন টিকিট নিতে পারবে। দশটায় ঢুকবে।’
‘দাম?’
‘দু শ ষাট ক্রোনার।’
আমি মানিব্যাগ থেকে টাকা বের করে দিই। এবার মেয়েটার হাসি প্রসারিত হয়। ‘আমরা তো টাকা নিই না!’
একটু ধাঁধায় পড়ি। টিকিটের দাম আছে, কিন্তু টাকায় নেয় না! তাহলে কী নেয়?
‘কার্ড নেই তোমার? এখানে যা কিছু কিনবে কার্ডে কিনতে হবে। কাঁচা টাকার কোনো কারবার নেই আমাদের।’
না, ফিরে যেতে হবে না। স্ত্রীর কল্যাণে একটা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড আছে পকেটে। ওটা দিয়ে অ্যাবা মিউজিয়ামে ঢোকার ‘পাসপোর্ট’ পাওয়া গেল। টিকিটের সঙ্গে আরেকটি জিনিস দেওয়া হলো হাতে—অডিও গাইড। মেয়েটা ওর সম্মোহনী ভাষায় বলল, ‘ভেতরে প্রতিটি প্রদর্শনীকক্ষেই একটি ছোট গোলমতো যন্ত্র আছে। ওটায় এই অডিও গাইড ছোঁয়ানোর পর টেলিফোনের মতো কানে ধরলেই ওই ঘরের বিষয়ে বর্ণনা শোনা যাবে। যে ভাষা যিনি বোঝেন, সেই ভাষার জন্য আলাদা অডিও গাইড।’

এই গাড়ি ব্যবহার করতেন অ্যাবার সদস্যরা
এই গাড়ি ব্যবহার করতেন অ্যাবার সদস্যরা


একটু
ইতিহাস
বিটলস ভেঙে যাক, তা যেমন চায়নি দলটির অগণিত ভক্ত, তেমনি অ্যাবার ভাঙনও চায়নি কেউ। কিন্তু ১৯৭২ সালে একসঙ্গে পথচলা শুরু হওয়ার পর সে পথযাত্রা থেমেছিল দশ বছরের মাথায় এসে। সেই যে তাঁরা একসঙ্গে গান করা ছাড়লেন, আর কখনো শোনা গেল না তাঁদের মোহিনী কোরাস। মাঝে কয়েকবার কোনো অনুষ্ঠানে এসেছেন হয়তো, কিন্তু পারফরম্যান্স? একেবারেই না।

কেন ভেঙে গেল দল? কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছেন তাঁরা অ্যালবাম বিক্রি করে। একের পর এক অ্যালবাম হিট হয়েছে। যা গাইছেন, তা-ই লুফে নিচ্ছে মানুষ। আর সবচেয়ে বড় কথা, অ্যাবা কাউকে কপি করেনি। তাদের কোনো আইডল ছিল না। তার চেয়েও বড় কথা, অ্যাবা অ্যাবাকেও কপি করেনি। প্রতিটি গানের সময় নতুন লুক, নতুন পোশাক, নতুন নৃত্যভঙ্গিমা নিয়ে তাঁরা জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। বিয়র্ন বিয়ে করেছিলেন অ্যাগনেথকে, বেনি করেছিলেন ফ্রিদাকে। কিন্তু আশির দশকে এসে তাঁদের সম্পর্কে ছেদ ঘটে। যে উচ্ছল উদ্দীপনা ছিল তাঁদের গানে, তাতে ভাটা পড়ে।

বিয়ে ভেঙে যাওয়ার সঙ্গে দল ভেঙে যাওয়ার একটা বড় সম্পর্ক আছে। ১৯৮২ সাল তাই সংগীতপ্রেমীদের জন্য বিষণ্ন এক বছর।

অরিজিনাল অ্যালবামগুলো
অরিজিনাল অ্যালবামগুলো

ঢুকেই বিস্ময়
সিঁড়ি ভেঙে প্রথমে নামতে হলো নিচে। সেখানে বিশাল এক সাজানো ঘর। সামনে রাখা আছে স্বরলিপি। মাইক। সে মাইক হাতে নিয়ে যে কেউ বনে যেতে পারেন অ্যাবা ব্যান্ডের পঞ্চম সদস্য। ওখানে একটা বোতামে আঙুল ছোঁয়ালেই বাজতে থাকবে পছন্দসই গানটি। আপনি সে গানের সঙ্গে শরীর দোলাবেন, চিৎকার করে গানের শব্দগুলো উচ্চারণ করবেন নাকি স্মৃতি থেকে অ্যাবার কোনো পারফরম্যান্স তুলে এনে একই সঙ্গে নাচবেন আর গাইবেন, সেটা আপনার নিজের ব্যাপার। তবে আমার সামনের ব্রিটিশ দম্পতির পুরুষ সদস্য যে এখনো অ্যাবার মোহ ছাড়তে পারেননি, তা বোঝা গেল মঞ্চে দাঁড়িয়ে রেকর্ড করা গানের সঙ্গে নিজেও গাইতে লাগলেন দেখে। তাঁর স্ত্রী বা বান্ধবীও মহা আনন্দে ঘুরে বেড়াতে লাগলেন সে ঘর।
এরপর যে ঘরটি ছিল তা গোল, কালো মোটা প্লাস্টিক দিয়ে ঘেরা। এই ঘরের অর্ধডিম্বাকৃতি পর্দায় প্রদর্শিত হচ্ছে অ্যাবার গান। বারবার পরিবর্তিত হয়ে যাচ্ছে ছবি। পরিবর্তিত হচ্ছে গান। কেউ অ্যাবা লেখা টি-শার্ট বিক্রি করছেন, সেটাও দেখা যাচ্ছে। কখনো অ্যাগনেথা, লিন্দা, বিয়ন বা বেনির টুকরো কথা। এখান থেকেই বেশ একটা জোশ নিয়ে ঢুকে পড়া যায় পরের ঘরে।

তাঁদের নিয়ে তৈরি পুতুল
তাঁদের নিয়ে তৈরি পুতুল


রত্নরাশি
এরপরের ঘরে চার অ্যাবা শিল্পীর পরিচিতি বোর্ড। চারটি আলাদা। প্রত্যেকের বেশ কিছু ছবি সেখানে। কীভাবে বেড়ে উঠেছেন, তারও বর্ণনা আছে। এরপরের ঘরে চলছে একটি ভিডিও ফিল্ম, যে ফিল্ম বারবার দেখলেও মনের আশ মেটে না। এটা হচ্ছে সেই ঘটনার বয়ান, যা অ্যাবা ব্যান্ডকে রাতারাতি তারকা বানিয়ে ফেলল। ১৯৭৪ সালে যখন যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত ইউরো ফেস্টে পৃথিবীর বিভিন্ন দেশের সংগীত তারকাদের মধ্যে সেরা হয়ে অ্যাবা ছিনিয়ে নিল শ্রেষ্ঠত্বের তকমা, সেদিনই মানুষ বুঝে গেল এই দল তাদের আরও আরও অভিনব গান দিয়ে জিতে নেবে শ্রোতাদের হৃদয়। কী অসাধারণ অনায়াস নৃত্যভঙ্গিমায় পুরো গান গাইল দলটি! যখন জিতে নিল পুরস্কার, তখন সুইডেনের সাংস্কৃতিক জীবনে প্রাপ্তির টুপিতে ঢুকে গেল সবচেয়ে আকর্ষণীয় পালকটি!

ব্যবহৃত হয়েছে এই বাদ্যযন্ত্রগুলো
ব্যবহৃত হয়েছে এই বাদ্যযন্ত্রগুলো

বলে শেষ করা যাবে না কী আছে এই মিউজিয়ামে। আমরা বেনি অ্যান্ডারসনের পিয়ানো দেখতে লাগলাম। মজার ব্যাপার, এই পিয়ানো কিন্তু স্থবির একটি পিয়ানো নয়। যেকোনো সময়ই এটা ছড়িয়ে দিতে পারে সংগীত মূর্ছনা। কীভাবে? এখনো বাড়িতে যদি বেনি তাঁর নিজের পিয়ানোতে হাত রাখেন, তাহলে সে আওয়াজ চলে আসবে এই পিয়ানো পর্যন্ত। তাই কেউ যদি দীর্ঘক্ষণ পিয়ানোটার সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে বেনির হাতের স্পর্শ উপভোগ করতে পারবেন।
অ্যাগনেথা আর ফ্রিদার সাজসজ্জার জিনিসপত্তর অনেক নারীরই ঔৎসুক্যের কেন্দ্রবিন্দু হতে পারে। আইব্রো, লিপস্টিক থেকে শুরু করে কত কিছুই না আছে সেখানে! এরপর একটি হলঘরে তাঁদের চারজনের মূর্তি, আর চারটি টেলিভিশনে চার শিল্পীর আলাদা ভিডিও। এ সময় কেমন আছেন তাঁরা, কী নিয়ে ব্যস্ত, তা নিজেরাই বলে চলেছেন। এটা দেখতে গিয়ে প্রাণে একটা ধাক্কা খেলাম। আমাদের চোখে সেই তরুণ-তরুণীরা এখন প্রায় বৃদ্ধ। চেহারার সেই লাস্য আর নেই। জীবনযাপনেও এসেছে পরিবর্তন। বিশেষ করে মেয়ে দুটি এখন একেবারেই ঘরে আবদ্ধ। অ্যাবা-পরবর্তী জীবন তাঁদের জন্য সুখের হয়নি। বিয়ন আর বিনি সংগীতের রাজ্যে এখনো কাজ করে যাচ্ছেন, টাকাও আয় করছেন বেশ। যে পোশাক পরে ওঁরা পারফর্ম করতেন, একটি ঘরে সে পোশাকের প্রদর্শনী। ইউটিউবে দেখা পারফরম্যান্সগুলো চোখে ভেসে উঠলে পোশাকগুলো চিনতে সহজ হয়।

এরপর রয়েছে একটি মিলনায়তন। চারটি মূর্তির আবির্ভাব হয় সেখানে, এরপর তাঁরা অ্যানি-ফ্রিদ (ফ্রিদা), অ্যাগনেথ, বেনি আর বিয়র্নের রূপ নিয়ে গান গাইতে থাকে। অবিকল যেন সত্যিকারের পারফরম্যান্স দেখছি!

ভক্তদের চিঠি
ভক্তদের চিঠি


এক পাশে রাখা আছে শ্রোতা-ভক্তদের কাছ থেকে আসা চিঠির ডালি। অগণিত সেই হাতে লেখা চিঠি পুরোনো সময়কে মনে করিয়ে দেয়।
একটি ঘরে অ্যাবার জন্মকাহিনি, ইতিহাস নিয়ে একটি চলচ্চিত্র চলছে। ইংরেজি সাবটাইটেল থাকায় ছবিটি দেখে বোঝা গেল, দলের নামকরণ থেকে শুরু করে খ্যাতির শিখরে ওঠার গল্প আছে তাতে।
জাদুঘর কর্তৃপক্ষ অবশ্য এটুকুতেই থামেনি। বিভিন্ন দশকে কারা সুইডেনের সংগীতে রাজত্ব করেছে, তারও একটি প্রদর্শনী আছে। এক এক ঘরে এক এক দশকের গান শোনা যাবে। নিজের পছন্দমতো শিল্পীকে বেছে এন্টার দিলেই তাঁর গান বেজে উঠবে।

তাঁদের হেলিকপ্টার
তাঁদের হেলিকপ্টার

একটা হলে এসে বিস্ময়ে অভিভূত হতে হলো। স্টেজে আলোর খেলা। সে আলো একসময় চারটি মানুষের আউটলাইন তৈরি করল। সে আউটলাইন একসময় হয়ে গেল চারটি মানুষের অবয়ব! হ্যাঁ, বিয়র্ন, লিন্দা, অ্যাগনেথ আর বেনিই তো! মনে হচ্ছে একেবারে ওদের সামনে দাঁড়িয়ে ওদের কনসার্ট দেখছি।
অসংখ্য ছবি, প্রতিবছরে অ্যাবার অগ্রগতি, তাদের বাদ্যযন্ত্রগুলো রয়েছে নানা জায়গায়। সবখানেই টিভি স্ক্রিন। সেখানে অ্যাবা গ্রুপ নিয়ে নানা কথা বলা হচ্ছে। আছে কয়েকটি ঘর, যেখানে ঢুকে নিজের মতো করে অ্যাবার যেকোনো গান গাওয়া যাবে।
পুরো মিউজিয়াম ঘুরে এসে যেদিক দিয়ে বের হতে হবে, সেখানে রয়েছে একটি দোকান আর ক্যাফে। অ্যাবা টি-শার্টসহ নানা ধরনের স্যুভেনির সেখানে পাওয়া যায়। পাওয়া যায় অ্যাবার অ্যালবামগুলো। যে কেউ সেখান থেকে কিছু কিনতে পারেন। তবে ওই যে কিনতে হবে ক্রেডিট কার্ড নিয়ে।
অ্যাবা মিউজিয়াম থেকে বের হয়ে মনে হলো, এখানে না এলে একদা বিশ্বমাতানো দলটি সম্পর্কে এতটা জানা হতো না।
অ্যাবা জাদুঘরের ভিডিও দেখুন
www.prothom-alo.com–এ