অ্যাভাটার নিয়ে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র থেকে গেমস নতুন কিছু না। ব্যবসাসফল চলচ্চিত্র আসামাত্র সবাই অপেক্ষা করতে থাকে, কবে গেমস আকারে বাজারে আসবে। আর এরই ধারাবাহিকতায় এখন গেমসের বাজার কাঁপাচ্ছে অ্যাভাটার। চলচ্চিত্রের মতো গেমসের কাহিনিও গড়ে উঠেছে প্যানডোরা নামের এক গ্রহকে কেন্দ্র করে। যেখানে আরডিএ করপোরেশন সেই গ্রহের নাবি জাতির সঙ্গে চুক্তি করবে যে তারা খনিজ পদার্থের বিনিময়ে তাদের শিক্ষা, সুরক্ষা ও স্বাস্থ্যসেবা দেবে। গ্রহ থেকে এ খনিজ আহরণের পাশাপাশি তারা অ্যাভাটার নামের এক প্রোগ্রামের বিকাশ ঘটাবে। এর মাধ্যমে নাবি জাতির মতো করে বানিয়ে তাদের মানুষের চিন্তাশক্তি দিয়ে জীবন্ত করে তোলা। মানুষের চিন্তাশক্তি দিয়ে চালিত এসব নাবি ক্লোন মানুষের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করবে। পুরো গেমসে রয়েছে আলাদা ছয়টি নারী ও ছয়টি পুরুষ চরিত্র। গেমারকে একজনকে বেছে নিয়ে খেলা শুরু করতে হবে। প্রথমে মানুষ ও নাবি ক্লোন হিসেবে প্যানডোরার ক্ষতিকর জীবজন্তু শেষ করার কাজ করতে হবে। আর বিভিন্ন বিদ্রোহের পরে নাবির হয়ে ঘাঁটি বানানো, গোলাবারুদের মজুদ, জায়গায় জায়গায় সৈন্য রাখা, যোগাযোগব্যবস্থা ঠিক রাখা। গেমসে তীর, ধনুক, কুড়াল, গদা, ফাইটিং স্টাফ থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয়াস্ত্র রয়েছে শত্রু ধ্বংস করার জন্য। চলচ্চিত্রটি দেখা থাকলে গেমসটি খেলতে মজা লাগবে। আর সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত শব্দশৈলী ও গ্রাফিকসের কাজ।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম ফোর, ২.৬৬ গিগাহার্টজ, এমডি এক্সপি ২৪০০+ ভিডিও কার্ড: ১২৮ মেগাবাইট র‌্যাম: এক গিগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক: চার গিগাবাইট খালি জায়গা