অ্যাভেঞ্জার্স বিষয়ক রাজনৈতিক বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত বছর বাংলাদেশে হয়েছে হলিউডের অন্যতম ব্যবসাসফল ছবি দি অ্যাভেঞ্জার্স–এর দ্বিতীয় কিস্তির শুটিং। পুরো ছবিটাই যদি বাংলাদেশে শুটিং হতো, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদেরা কী বলতেন?
 উই আর লুকিং ফর অ্যাভেঞ্জার্স!
 হাল্ক পিলার ধরে নাড়া দেওয়ার কারণে ভবন ধসে পড়ে।
 লকির মাল লকি নিয়ে গেছে!
 ক্যাপ্টেন আমেরিকা যুদ্ধ করলেও মন থেকে করেনি।
 যাদের চেহারাসুরত ভালো না, তারাই ভিলেন হয়।
 অ্যালিয়েন অ্যাটাক তেমন কোনো বড় দুর্ঘটনা নয়, এটা হতেই পারে।
 বাংলাদেশে দি অ্যাভেঞ্জার্স–এর শুটিং বর্তমান সরকারের একটি বড় সাফল্য।
 এসব বিজাতীয় সংস্কৃতির আমদানী করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার!
 স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের প্রিন্ট না পেলে এই সিনেমা দেখার প্রশ্নই আসে না!

লেখা: শহীদুল হাসান