অ্যামোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর: ২২ আগস্ট চট্টগ্রামের আনোয়ারায় একটি সার কারখানায় অ্যামোনিয়াম ফসফেটের বার্নাল (আধার) বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৫০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। (সূত্র: প্রথম আলো, ২৩ আগস্ট ২০১৬)
মূল গান: মামুনিয়া (ফেরদৌস ওয়াহিদ)
প্যারোডি গানের শিল্পী : আপেল মাহমুদ এমিল
প্যারোডি গানের কথা: মাহফুজ রহমান

হ্যালো! হাই ছোট্ট মণিরা, তোমরা আমাকে চেনো? উঁহু, আমাকে তোমরা চেনো না। কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি। কেননা আমি তোমাদের সবাইকে খুব খুউউব ভালোবাসি। আর তাই তো আমি তোমাদের জন্য অ-নে-ক গান করি!

অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনিয়াআআ অ্যামোনিয়া
অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনি...অ্যামোনিয়া...

ও সার কারখানা
একি দিলি হানা
গন্ধে টেকা যায় না
ভারী ভারী শিল্পের
এই তো ‘ভারী’ যন্ত্রণা...


অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনিয়াআআ অ্যামোনিয়া
অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনি...অ্যামোনিয়া...

জলে দূষণ, ভাসে মাছে
মরছে আজ পাখিরা গাছে
সমাধান পাই কার কাছে?

আমরা তো হায় প্রাণে বাঁচি না!

ভারী ভারী শিল্পের
এই তো ‘ভারী’ যন্ত্রণা...

অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনিয়াআআ অ্যামোনিয়া
অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনি...অ্যামোনিয়া...

দুর্ঘটনার পর জানতে পাই
কারখানায় তো দেখভাল নাই
যেমন ইচ্ছা তেমন চলে
আমরা তো হায় প্রাণে বাঁচি না!

ভারী ভারী শিল্পের
এই তো ‘ভারী’ যন্ত্রণা...

অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনিয়াআআ অ্যামোনিয়া
অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনি...অ্যামোনিয়া...