অ্যাম্বুলেন্স পেল ফেনীর ডায়াবেটিস উপকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের রাজনগরের মোল্লার তাকিয়া নুরুল-রওনক ডায়াবেটিস স্বাস্থ্যসেবা উপকেন্দ্রে অ্যাম্বুলেন্স দান করেছেন ব্যবসায়ী আ ক ম শাহিদ রেজা। গত ২৮ জুলাই ফেনী ডায়াবেটিক সমিতির কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি।
ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান এবং যুগ্ন সম্পাদক মীর হোসেন অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ব্যবসায়ী শওকত রেজা প্রমুখ।বিজ্ঞপ্তি।