অ্যাসোসিও পরবর্তী নেতৃত্বে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় এখন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত হচ্ছে বাংলাদেশ। তবে সদস্য হিসেবে সীমাবদ্ধ না থেকে এখন নেতৃত্বের দিকে যাচ্ছেন তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তারই ধারাবাহিকতায় এশিয়া-ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) পরবর্তী নেতৃত্বে আসছে বাংলাদেশ। অ্যাসোসিওর পরবর্তী মেয়াদের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের আবদুল্লাহ এইচ কাফি। তাঁকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।ধারাবাহিকভাবে তথ্যপ্রযুক্তি খাতের অর্জনের ক্ষেত্রে নতুন এক পালক এ সাফল্য।অ্যাসোসিও এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত হয়েছে অ্যাসোসিও। ১৯৮৪ সালে জাপানের টোকিওতে যাত্রা শুরু করে সংগঠনটি। এর সদর দপ্তর মালয়েশিয়ায়। প্রতিটি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্বকারী একটি করে সংগঠন অ্যাসোসিওর সদস্য। যেমন, ভারতের ন্যাসকম, মালয়েশিয়ার পিকম, জাপানের িঁজসা অ্যাসোসিওর সদস্য।বাংলাদেশথেকে বাংলাদেশকম্পিউটার সমিতি (বিসিএস) এই সংস্থার সদস্য।মূলত বিভিন্ন দেশের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সদস্যদেশগুলোর তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য কাজ করছে অ্যাসোসিও। এ কার্যক্রম প্রসারের ক্ষেত্রে নানা ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতা করছে অ্যাসোসিও। সদস্যদেশগুলোর তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আলোচনা, পরামর্শসহ প্রয়োজনীয় নানা সহায়তা দেওয়াও অ্যাসোসিওর কার্যক্রমের আওতার মধ্যে রয়েছে।২২টি দেশ এখন অ্যাসোসিওর সদস্য। দেশগুলো হচ্ছে: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কলম্বিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, লাওস, মালয়েশিয়া, ম্যাকাও, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়া অ্যাসোসিওর আরও সাতটি অতিথি সদস্যদেশ হচ্ছে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, রাশিয়া, ফ্রান্স ও কেনিয়া। অ্যাসোসিওর সদস্যদেশের সংগঠনগুলোর সদস্যরা অংশ নেন বিভিন্ন প্রদর্শনীতে। এ ধরনের আয়োজনের শুরুটা হয়েছিল ২০০০ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অ্যাসোসিওর প্রথম ট্রেড ভিজিটের মাধ্যমে।অ্যাসোসিও এবং বাংলাদেশবিসিএস বাংলাদেশের পক্ষে অ্যাসোসিওর সদস্য হয় ১৯৯৫ সালে। সে সময় থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাসোসিওর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিসিএসের সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।২০১৩-১৪ সালে অ্যাসোসিওর চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ এইচ কাফি। আগামী ১৫ নভেম্বর অ্যাসোসিওর বার্ষিক সাধারণ সভায় বর্তমান চেয়ারম্যান লুই কিয়েন লিয়নের হাত থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। গত ১৭ আগস্ট ছিল অ্যাসোসিওর পরবর্তী মেয়াদের চেয়ারম্যান পদে মনোনয়নের শেষ দিন।বাংলাদেশের পক্ষে আবদুল্লাহ এইচ কাফির মনোনয়ন জমা পড়ে।১৮ আগস্ট অ্যাসোসিওর মহাসচিব স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় আবদুল্লাহ এইচ কাফিকে পরের মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়।আবদুল্লাহ এইচ কাফি তথ্যপ্রযুক্তি খাতে জড়িত হন ১৯৮০ সালে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বিসিএসের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন। পরে বিভিন্ন মেয়াদে সভাপতিসহ কার্যকরী কমিটির সব পদেই তিনি দায়িত্ব পালন করেছেন।অ্যাসোসিওর সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন অ্যাসোসিও পুরস্কার। তিনি বলেন, ‘শুরুতে আমাদের তথ্যপ্রযুক্তি খাতের সামগ্রিক অগ্রগতির কথা ভেবে আমরা অ্যাসোসিওর সঙ্গে যুক্ত হই। ফলে আমরা অন্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা, দক্ষতা বিনিময়ের সুযোগ পাচ্ছি।’ তথ্যপ্রযুক্তি খাতের একটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদের দায়িত্ব পেয়ে সব সদস্যদেশে চলতে থাকা অর্থনৈতিক মন্দাকে কীভাবে সহনশীল করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন আবদুল্লাহ এইচ কাফি। তিনি বলেন, ‘এসব কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান এবং কিছু সেবাকে তুলে ধরার ব্যাপারে কাজ করব।’ বাংলাদেশও যে আউটসোর্সিংয়ের একটি কেন্দ্র বা হাব হতে পারে, কিংবা আমাদের দেশের দক্ষ ছেলেমেয়েরা নানা ধরনের কন্টেন্ট তৈরিতে ভালো করতে পারে, সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হবে।’ প্রযুক্তি খাতের সফলতাঅ্যাসোসিওর মতো সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য বড় একটি সফলতা বলেমনে করেন বিসিএসের সভাপতি মো. ফয়েজউল্ল্যাহ্ খান। তিনি জানান, অ্যাসোসিওর সদস্য হিসেবে বিসিএস আবদুল্লাহ এইচ কাফিকে মনোনয়ন দিয়েছে, যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বাংলাদেশ ও বিসিএসের প্রতিনিধি হতে পারেন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য বড় সাফল্য। এই সাফল্যকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজে লাগাতে হবে।’নানা ধরনের সফলতার পাশাপাশি নিজেদের কার্যক্রমে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে সফল হচ্ছে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে মেধাবী ও দক্ষ ব্যক্তিরা আরও দারুণ কিছু করবেন, এ প্রত্যাশাই সবার। জয়তু বাংলাদেশ।অ্যাসোসিওর চেয়ারম্যান১৯৮৪-১৯৮৬: ইকোহিরো তানিযাওয়া (জাপান)১৯৮৭-১৯৮৮: কেভিন মোর্সে (অস্ট্রেলিয়া)১৯৮৯-১৯৯০: ওয়াই টি লি (দক্ষিণ কোরিয়া)১৯৯১-১৯৯২: নোয়েল হোন (সিঙ্গাপুর)১৯৯৩-১৯৯৪: রিচার্ড ইয়েন (চীনা তাইপে)১৯৯৫-১৯৯৬: ওয়াই টি লি (দক্ষিণ কোরিয়া)১৯৯৭-১৯৯৮: এফ সি কোহিল (ভারত)১৯৯৯-২০০০: নিভিলি রোচ (অস্ট্রেলিয়া)২০০১-২০০২: হারেস তান (মালয়েশিয়া) ২০০৩-২০০৪: মানো অর্ডিডোলচেস্ট (থাইল্যান্ড)২০০৫-২০০৬: উইলসন তান (সিঙ্গাপুর)২০০৭-২০০৯: আশাঙ্ক দেশাই (ভারত)২০১০-২০১২: লুই কিয়েন লিয়ন (মালয়েশিয়া)