অয়েল ইওর ওন মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমি দ্বিতীয় না তৃতীয় শ্রেণীতে যেন পড়ি, ঠিক মনে নেই। সুজন স্যারের ক্লাস। স্যার সাধারণ জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করছেন। একজনকে একটি প্রশ্ন করছেন, ভুল উত্তর দিলে একটি বেত্রাঘাত। স্যার সাবিনা ইয়াসমিন জীম নামের এক ছাত্রীকে প্রশ্ন করলেন, ‘বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?’ জীম উত্তর দিতে না দিতেই (মুখের কথা মুখে থাকতেই) আমি বলে দিলাম, ‘স্যার, শাপলা।’ শাপলা নামের আরেকটি ছাত্রী ছিল, সে শুনে বলল, ‘না স্যার, আমি জানি না।’ (সে ভেবেছিল, আমি তার কথা, অর্থাৎ তাকে প্রশ্ন করতে বলেছি) পরে স্যার বললেন, ‘ঠিক আছে। তাহলে শাপলা বলো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?’ শাপলা বলতে না বলতেই আমি বলে ফেললাম, ‘স্যার, দোয়েল।’ স্যার আমাকে (একটু ধমকের স্বরে) বললেন, ‘অয়েল ইওর ওন মেশিন।’ এবার আমি মনে করছি, স্যার হয়তো আমাকে জিজ্ঞেস করছেন, ‘কোন মেশিন ভালো।’ টেবিলের ওপর স্ট্যাপলার (লাল) ও পাঞ্চ (কালো) যন্ত্র ছিল। ওটা দেখিয়ে বলছি, ‘স্যার, স্ট্যাপলার মেশিন ভালো।’ স্যার কিছু বুঝতে না বুঝতেই বেত দিয়ে আমাকে সপাত করে....। থাক, আর বলছি না। লজ্জা লাগছে। শহীদুল ইসলামরূপদাহ, মাগুরা।