আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—ধূসর, হালকা নীল, ক্রিম। শুভ রত্ন—জারকন, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব— আগাথা ক্রিস্টি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পদার্থবিজ্ঞানী মেরি গিলম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য প্রশংসিত হবেন। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলে শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পেতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। ফেসবুকে মতবিনিময়ের মধ্য দিয়ে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িক-ভাবে মেনে নিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে আপনার সাফল্য দেখে অনেকের চোখ কপালে উঠতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশলের আশ্রয় নিন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ প্রশংসিত হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কেউ কেউ আজ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।