আ প না র রা শি ফ ল

আজ ২৩ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—গাঢ় নীল, জলপাই সবুজ, মেরুন। শুভ রত্ন—পান্না, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—জাপানি ঔপন্যাসিক তকুদা সুসেই, মোহাম্মদ জাফর ইকবাল, চরণ সিং। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক প্রয়োজনে আজ প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হতে পারে। নতুন কাজে হাত দিয়ে সাফল্যের দেখা পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। কোনো আইনি সমস্যা সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।