আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৬ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, সাদা, আকাশি। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—চেঙ্গিস খান, বিজ্ঞানী অ্যালবার্ট কাসেল, ঔপন্যাসিক ফ্রান্স সিলান পা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।

 মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে।

 কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

 সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট

বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মস্থলে আপনার সাফল্য দেখে অনেকের চোখ কপালে উঠতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

 কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা চূড়ান্ত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল কাজের
স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

 তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুক দেখুন—কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।

 বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

 ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।

 মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

 কুম্ভ (২১ জানুযারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে চোখ-কান খোলা রাখুন। আর্থিক লেনদেন শুভ।

 মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রবাসী কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।