আ প না র রা শি ফ ল

আজ ৬ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—নীল, সোনালি, ধূসর। শুভ রত্ন—হিরে, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জোয়ান অব আর্ক, সাহিত্যিক সলিল জিবরান, বশীর আল হেলাল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকে পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২৩ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হতে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বিভিন্ন পরীক্ষার ফলাফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে কারও সহযোগিতায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।