আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—লাল, সোনালি ও মেরুন। শুভ রত্ন—ইন্দ্রনীলা ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি বায়রন, অভিনেতা বিল বিক্সবি ও বক্সার জর্জ ফোরম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ফেসবুকে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। আর্থিক লেনদেন শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। পাওনা আদায়ে সফল হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।