আ প না র রা শি ফ ল
আজ ২৩ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা নীল, ফিরোজা, হলুদ। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—নেতাজি সুভাষ বসু, নায়ক রাজ্জাক, চিত্রপরিচালক রমেশ সিপ্পি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পাবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে অগ্রগতি হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।