আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—হালকা সবুজ, কমলা, অফ হোয়াইট। শুভ রত্ন—হিরে, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক নেইল ডায়মন্ড, সাংবাদিক আব্দুল বাতেন, আহমেদ বশির। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁঁজে পাবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে কারও সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ সংবাদ পরিবেশন করে দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলতে সক্ষম হবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে তত্পর হোসেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।