আ প না র রা শি ফ ল
আজ ২৯ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার ও সোমবার। শুভ রং—ধূসর, লাল, অফ হোয়াইট। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী আন্তন চেখভ, আবদুল গনি হাজারী, সমরবিদ উইলিয়াম রবার্টসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে প্রতিপক্ষ গুজব ছড়িয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে কারও সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মিডিয়া-কর্মীদের কেউ কেউ চমকপ্রদ সংবাদ পরিবেশন করে দর্শক-শ্রোতার মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবেন। আর্থিক লেনদেন শুভ।