আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৩ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং: জলপাই সবুজ, হালকা লাল, সোনালি। শুভ রত্ন: শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেত্রী কিম নোভাক, কবি রফিক আজাদ, গায়িকা নীলুফার ইয়াসমীন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ বাতিল হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বিভিন্ন পরীক্ষার ফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্প সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।