আ প না র রা শি ফ ল
আজ ৪ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রবিবার। শুভ রং—নীল, সোনালি, ধূসর। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্রশিল্পী হেনরি রাউবার্ন, ব্যারিস্টার মইনুল হোসেন, জ্যোতির্বিদ ফ্রিজ গ্রিবনার। এবার চলুন জেনে নেওয়া যাক
আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশলের আশ্রয় নিন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিভিন্ন পরীক্ষার ফলাফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটতে পারে। প্রেমের সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। পাওনা আদায় হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে মন দেওয়া নেওয়ার শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কৌশলী হোন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুক দেখুন— কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।