আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—আকাশি, হালকা সবুজ, ক্রিম। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ঐতািহিসক ইবনে খালদুন, সেনানায়ক উইলিয়াম কিটেল। এবার চলুন  জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে যাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

সামগ্রিকভাবে দিনটি আপনার জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)

বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশলের আশ্রয় নিন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে মতবিনিময়ের মধ্য দিয়ে মন দেওয়া-নেওয়ার পর্ব শুরু হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষের পরিণত হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নিন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ে সফল হবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। তৎপরতা শুভ।