আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৯ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং: হালকা লাল, মেজেন্টা, ধূসর। শুভ রত্ন: রক্তপ্রবাল, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব: দাবারু ববি ফিশার, ইউরি গ্যাগারিন, শিল্পী কাইয়ুম চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রেমের শুভসূচনা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা আজ ঘুচে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন—এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।