আ প না র রা শি ফ ল
আজ ২৩ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। শুভ রং—হালকা নীল, সাদা, মেরুন। শুভ রত্ন—পান্না, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব— ফুটবলার সালাহউদ্দীন, চলচ্চিত্রকার কুদরত এলাহী পনির, বিজ্ঞানী জন বয়েড ও’র। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারলে আপনি লাভবান হবেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রবাসী কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। আর্থিক লেনদেন শুভ। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। ঘনিষ্ঠ সহকর্মী হঠাৎ করেই প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।