আ প না র রা শি ফ ল
আজ ১৬ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—শ্যাওলা সবুজ, নীল, মেরুন। শুভ রত্ন-অ্যাকুয়ামেরিন, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব- লেখক রাজ শেখর বসু, বিজ্ঞানী জর্জ সিমন ওহম, সাংবাদিক নাজিমউদ্দিন মোস্তান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। প্রেমের ঝড়ো হাওয়া আজ কারও মনকে নাড়া দিতে পারে। সামাজিক কর্মকান্ডের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
দিনের শুরুতেইঅ আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে অন্যের কথা বিশ্বাস করে ঠকতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে পেমের ছোঁয়া লাগতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিধেশ যাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে কারও সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেসেরশুভ সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক তৎপরতা এড়িয়ে চলুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অধস্তনদের উপর নির্ভর করা উচিত হবে না। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও কারও মনে পেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। প্রেমের ঝড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।