আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২০ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—বাদামি, মেরুন, সোনালি। শুভ রত্ন—মুন স্টোন, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত—-ইবসেন, শিক্ষাবিদ চার্লস ইলিয়ট, মনস্তত্ত্ববিদ বি এফ স্কিনার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য বিদেশ থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারো কারো বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আর্থিক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ই-মেইল থেকে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সাময়িক বিভ্রান্তিতে ফেলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।