আ প না র রা শি ফ ল
আজ ৩১ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—বাদামি, ধূসর, মেরুন। শুভ রত্ন—গোমেদ, চায়নিজ জেড। বিশিষ্ট ব্যক্তিত্ব—দার্শনিক রেঁনে ডেকার্তে, গুপ্তচর মাতাহারি, অভিনেত্রী দিতি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে দর্শক-শ্রোতার মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মানসূচক পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ প্রাধান্য দিতে হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কোনো সদস্য আজ আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।