আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—লাল, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—গোমেদ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—জার্মান নেতা বিসমার্ক, কথাশিল্পী এডগার ওয়ালেস, লুৎফর রহমান রিটন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কর্মস্থলে আজ নানামুখী ব্যস্ততা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে আজ ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে অন্যের গাফিলতির কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে প্রতিপক্ষ গুজব ছড়িয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভের মুখ দেখতে পাবেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। আর্থিক লেনদেন শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কারও সহযোগিতায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।