আ প না র রা শি ফ ল
আজ ২৫ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং হালকা সবুজ, ধূসর ও সোনালি। শুভ রত্ন ক্যাটস আই ও জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব উইলিয়াম ফকনার, ক্রিকেটার বিষেণ সিং বেদী ও অভিনেত্রী দোয়েল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থানে কোনো পরিবর্তন হবে না।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পারিবারিক প্রয়োজনে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হতে পারে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলাধর্মী কর্ম-কাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
আজ আপনার অর্থভাগ্য শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। ফাটকা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হবে। দূরের যাত্রা শুভ। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িক-ভাবে মেনে নিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
চাকরিতে কারও কারও পদোন্নতির ব্যাপারে জট খুলতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ঘনিষ্ঠ সহকর্মী আজ আচমকা প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ফেসবুক দেখুন—কেউ পরোক্ষভাবে আপনাকেই হয়তো প্রেম নিবেদন করছে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ।