আ প না র রা শি ফ ল
আজ ২৮ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং হালকা নীল, মেজেন্টা ও সোনালি। শুভ রত্ন গোল্ডেন টোপাজ ও অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব লতা মুঙ্গেশকর ও ব্রিজিতবার্দো, ফিল্ড মার্শাল লর্ড ফ্রেঞ্জ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের
জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে আপনার সাফল্যে অনেকের চোখ কপালে উঠতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পারিবারিক প্রয়োজনে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ফেসবুক দেখুন—কারও মন্তব্য হয়তো আপনার প্রতি প্রেমের ইঙ্গিত করছে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে কারও অসহযোগিতার কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক যোগা-যোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।