আ প না র রা শি ফ ল
আজ ২ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—হালকা সবুজ, ক্রিম, ধূসর। শুভ রত্ন—গোমেদ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, কথাশিল্পী গ্রাহাম গ্রিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুক দেখুন, কেউ আপনার প্রতি পরোক্ষভাবে আগ্রহ প্রকাশ করতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্যের মতামতকেও গুরুত্ব দিতে হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায় হবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্ত করতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে বসদের কেউ কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য
প্রশংসিত হবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।