আ প না র রা শি ফ ল
আজ ৮ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—হালকা নীল, ধূসর, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জেসি জ্যাকসন, জুয়ান পেরন, বিজ্ঞানী মজহার মাহমুদ কোরেশী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
মিথুনের বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে আজ একাধিক সুবর্ণ সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পাওনা আদায় হবে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষমেশ জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা প্রেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।