আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৯ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—গাঢ কমলা, লাল মেরুন। শুভ রত্ন—পান্না, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—জন লেনন, রসায়নবিদ ইমিল ফিশার, ইলোরা গওহর। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। জন সংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে
পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে মত বিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।