আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৩ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রঙ—গাঢ় নীল, ধূসর, কালচে লাল। শুভ রত্ন—গোমেদ, অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব—মার্গারেট থ্যাচার, অশোক কুমার, জাপানি সাহিত্যিক তাকিজি কোবাইশি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষ পর্যন্ত আপনিই লাভবান হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আকস্মিক-ভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে দর্শক-শ্রোতাদের তাক লাগিয়ে দিতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায় হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহিত করে তুলতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীনের বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ।