আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—সাদা, সবুজ, মেরুন। শুভ রত্ন—পান্না, জারকর। বিশিষ্ট ব্যক্তিত্ব—জেনারেল আইসেন হাওয়ার, রজার মুর, লেখিকা ক্যাথরিন ম্যান্সফিল্ড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। কর্মস্থলে সহকর্মীর ভুলের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ই-মেইল থেকে পাওয়া কোনো তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহিত করতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অন্যের কাজের প্রশংসা করুন, দেখবেন আপনিও অন্যদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
পারিবারিক প্রয়োজনে আপনাকে আজ অন্যের সঙ্গে আপস করে চলতে হতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে মন দেওয়া নেওয়ার শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।