আ প না র রা শি ফ ল
আজ ২০ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং: রুপালি, হালকা সবুজ, ক্রিম। শুভ রত্ন: পান্না, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেতা বেলা লুগোসি, সুরকার চার্লস আইভিস, আর্ট বুচওয়ার্ল্ড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। পাওনা
আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে সহকর্মীর গাফিলতির কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনাকে
অবাক করে দিয়ে কোনো ঘনিষ্ঠ সহকর্মী প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।