আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং: ধূসর, গাঢ় সবুজ, সোনালি। শুভ রত্ন: গোমেদ, ওপাল। বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ হার্শেল, চলচ্চিত্রশিল্পী ক্যাথরিন দানিয়ুব, তোফায়েল আহমেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়ে থাকলে আজ তা দূর হতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ সংবাদ পরিবেশন করে দর্শক-শ্রোতাকে চমকে দিতে সক্ষম হবেন। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ আপনাকে অন্যের সঙ্গে সমঝোতা করতে হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।